দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার বালক বিদ্যালয়ের ভর্তি লটারিতে বালিকার নাম

বালক বিদ্যালয়ের ভর্তি লটারিতে বালিকার নাম

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি লটারিতে মিস জুলেখা খাতুন নামে এক বালিকার নাম প্রকাশিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। বিদ্যালয়টি শুধু বালকদের জন্য হলেও তালিকায় একটি মেয়ে শিক্ষার্থীর নাম আসায় অনেকে লটারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। বেলা ২টার পর আনুষ্ঠানিকভাবে অনলাইনে এবং স্কুল নোটিশ বোর্ডে ফলাফল জানানো হয়।

প্রকাশিত তালিকায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি (দিবা শিফট) ভর্তি তালিকার ৭১ নম্বর সিরিয়ালে উঠে আসে ‘মিস জুলেখা খাতুনের’ নাম। ফলাফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ও অভিভাবকদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কয়েকজন অভিভাবক জানান, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতি বছরই কিছু না কিছু সমস্যার অভিযোগ ওঠে। এর আগেও জেলার দুটি বালক-বালিকা বিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। ডিজিটাল লটারিতে এমন ভুল হওয়া আরও উদ্বেগজনক। এ ঘটনা দ্রুত সমাধান করা প্রয়োজন।

আরও পড়ুন, তফসিল ঘোষণার স্বাগত জানিয়ে রাতে জামায়াতের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু ভর্তি লটারির পুরো প্রক্রিয়া ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, তাই যদি বালক বিদ্যালয়ের তালিকায় বালিকার নাম আসে, এটি ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশোধন করতে হবে।উল্লেখ্য, গত ২০২২ সালে ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে সাবিহা ইসলাম নামে এক বালিকার নাম আসে। এ ছাড়া, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

বিষয় : চুয়াডাঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গার বালক বিদ্যালয়ের ভর্তি লটারিতে বালিকার নাম

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি লটারিতে মিস জুলেখা খাতুন নামে এক বালিকার নাম প্রকাশিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। বিদ্যালয়টি শুধু বালকদের জন্য হলেও তালিকায় একটি মেয়ে শিক্ষার্থীর নাম আসায় অনেকে লটারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন। জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতিতে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়। বেলা ২টার পর আনুষ্ঠানিকভাবে অনলাইনে এবং স্কুল নোটিশ বোর্ডে ফলাফল জানানো হয়।

প্রকাশিত তালিকায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি (দিবা শিফট) ভর্তি তালিকার ৭১ নম্বর সিরিয়ালে উঠে আসে ‘মিস জুলেখা খাতুনের’ নাম। ফলাফল প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ও অভিভাবকদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কয়েকজন অভিভাবক জানান, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রতি বছরই কিছু না কিছু সমস্যার অভিযোগ ওঠে। এর আগেও জেলার দুটি বালক-বালিকা বিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। ডিজিটাল লটারিতে এমন ভুল হওয়া আরও উদ্বেগজনক। এ ঘটনা দ্রুত সমাধান করা প্রয়োজন।

আরও পড়ুন, তফসিল ঘোষণার স্বাগত জানিয়ে রাতে জামায়াতের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু ভর্তি লটারির পুরো প্রক্রিয়া ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, তাই যদি বালক বিদ্যালয়ের তালিকায় বালিকার নাম আসে, এটি ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশোধন করতে হবে।উল্লেখ্য, গত ২০২২ সালে ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে সাবিহা ইসলাম নামে এক বালিকার নাম আসে। এ ছাড়া, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত