দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

সার্ভার জটিলতা: দুই মাস ধরে নামজারি বন্ধ, ভোগান্তিতে মানুষ

দুই মাস ধরে নামজারি বন্ধ, ভোগান্তিতে মানুষ

যশোরের মনিরামপুর পৌর ভূমি অফিসে টু পয়েন্ট ওয়ান সার্ভারজনিত কারিগরি জটিলতার কারণে অন্ততঃ দুই মাস ধরে বন্ধ রয়েছে নামজারি কার্যক্রম। এতে জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে মালিকানা হাল নাগাদসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার শত শত মানুষ। দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। পৌরসভার ১নম্বর ওর্য়াড হাকোরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, জমি কেনার পর নামজারির জন্য দুই মাসেরও বেশি সময় ধরে অফিসে ঘুরছি। সার্ভার সমস্যার কথা বলে আজ-কাল করে সময় পার করছে। নামজারি না হওয়ায় ব্যাংক লোন নিতে পারছি না, জমি নিয়ে কোনো কাজও শুরু করা যাচ্ছে না। আমরা সাধারণ মানুষ, আমাদের এই ভোগান্তির দায় কে নেবে?

স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে গিয়ে প্রতিদিনই একই কথা শুনতে হচ্ছে টু পয়েন্ট ওয়ান সার্ভার কাজ করছে না’। ফলে অনেকেই বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ছেন বলেও জানান ভুক্তভোগীরা। স্থানীয় পৌর শহরের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি  দ্রুত কার্যকর সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে, অবিলম্বে সার্ভার জটিলতা নিরসন ও বিকল্প ব্যবস্থার মাধ্যমে নামজারি সেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  আশু হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন, মেহেরপুর মুজিবনগরে যুবককে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

এ বিষয়ে মনিরামপুর পৌর ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টু পয়েন্ট ওয়ান সার্ভারে কেন্দ্রীয় কারিগরি সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সার্ভার স্বাভাবিক হলেই দ্রুত জমে থাকা আবেদনগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন,বিষয়টি নিয়ে ভূমি অটোমেশন প্রকল্পের কর্মকর্তা ও  জেলা অফিসের সাথে নিয়মিত যোগাযোগ চলছে। আশা করছি শীঘ্রই অচল অবস্থা নিরসন হবে। অগ্রাধিকার ভিত্তিতে নামজারি কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।

বিষয় : ভোগান্তি সার্ভার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সার্ভার জটিলতা: দুই মাস ধরে নামজারি বন্ধ, ভোগান্তিতে মানুষ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

যশোরের মনিরামপুর পৌর ভূমি অফিসে টু পয়েন্ট ওয়ান সার্ভারজনিত কারিগরি জটিলতার কারণে অন্ততঃ দুই মাস ধরে বন্ধ রয়েছে নামজারি কার্যক্রম। এতে জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে মালিকানা হাল নাগাদসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর এলাকার শত শত মানুষ। দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। পৌরসভার ১নম্বর ওর্য়াড হাকোরা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, জমি কেনার পর নামজারির জন্য দুই মাসেরও বেশি সময় ধরে অফিসে ঘুরছি। সার্ভার সমস্যার কথা বলে আজ-কাল করে সময় পার করছে। নামজারি না হওয়ায় ব্যাংক লোন নিতে পারছি না, জমি নিয়ে কোনো কাজও শুরু করা যাচ্ছে না। আমরা সাধারণ মানুষ, আমাদের এই ভোগান্তির দায় কে নেবে?

স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে গিয়ে প্রতিদিনই একই কথা শুনতে হচ্ছে টু পয়েন্ট ওয়ান সার্ভার কাজ করছে না’। ফলে অনেকেই বাধ্য হয়ে দালালের শরণাপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ছেন বলেও জানান ভুক্তভোগীরা। স্থানীয় পৌর শহরের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি  দ্রুত কার্যকর সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে, অবিলম্বে সার্ভার জটিলতা নিরসন ও বিকল্প ব্যবস্থার মাধ্যমে নামজারি সেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  আশু হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন, মেহেরপুর মুজিবনগরে যুবককে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

এ বিষয়ে মনিরামপুর পৌর ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টু পয়েন্ট ওয়ান সার্ভারে কেন্দ্রীয় কারিগরি সমস্যার কারণে নামজারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সার্ভার স্বাভাবিক হলেই দ্রুত জমে থাকা আবেদনগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন,বিষয়টি নিয়ে ভূমি অটোমেশন প্রকল্পের কর্মকর্তা ও  জেলা অফিসের সাথে নিয়মিত যোগাযোগ চলছে। আশা করছি শীঘ্রই অচল অবস্থা নিরসন হবে। অগ্রাধিকার ভিত্তিতে নামজারি কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত