মাদারীপুরের শিবচরের কেন্দ্রীয় জনগুরুত্বপূর্ণ এলাকা থেকে পরিবেশ দূষণকারী পুরাতন পোস্টার ও ফেস্টুন অপসারণ এবং একটি প্রধান স্কয়ারের নাম পরিবর্তনের মাধ্যমে শহরের সৌন্দর্য বর্ধনে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাবে এইচএম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব শাইখা সুলতানা (এসিল্যান্ড) -এর যৌথ নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সকল প্রকার পুরাতন ও জরাজীর্ণ পোস্টার-ফেস্টুন অপসারণের একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই অভিযানে শহরের প্রধান প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সংলগ্ন দেওয়ালগুলো পোস্টারমুক্ত করা হয়, যা শহরের সার্বিক পরিচ্ছন্নতা ও দৃষ্টিনন্দনতা ফিরিয়ে এনেছে।
এই পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ‘লিটন চৌধুরী স্কয়ার’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘শিবচর পৌর স্কয়ার’। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামকরণ শহরের উজ্জ্বল ও আধুনিক ভবিষ্যতের প্রতীক হিসেবে এবং নতুন পরিচয়ে স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য করা হয়েছে।
আরও পড়ুন, ব্রাহ্মমণবাড়িয়া জেলা পুলিশ কতৃক মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) জানান, শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক রূপে সাজানোর লক্ষ্যেই এই অভিযান। যত্রতত্র পোস্টার ও ফেস্টুন লাগানোর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। তাছাড়া, নতুন নামে নতুন রূপে সজ্জিত হয়ে এই স্কয়ারটি শিবচরের পৌর এলাকার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”
স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। নতুন ‘শিবচর'পৌর স্কয়ার’ শিবচরের নাগরিকদের জন্য একটি সুন্দর ও মুক্তাঙ্গন হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন