দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোহিত শর্মার জীবন ও ক্রিকেটের শিক্ষা

ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে নিজের সর্বস্ব দিয়ে প্রস্তুতি নিয়েছিলেন রোহিত শর্মা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি। জীবনের সবচেষ্টা বৃথা মনে হয়েছিল তার। ক্রিকেট খেলার মতো সামান্য শক্তিও অবশিষ্ট ছিল না। ওই রোহিত পরবর্তীকে নেতৃত্ব দিয়ে ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে মাস্টার্স ইউনিয়নের সমাবর্তান বক্তব্যে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা জানান, সবটা দিয়ে চেষ্টা করার পরও জীবনে ব্যর্থতা আসবে। ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি শিক্ষার্থীদের জানান, তাদের সামনে জীবনের বড় একটা ধাপ অপেক্ষা করছে। সাহস ও কৌতুহল নিয়ে এগোতে হবে। উপভোগও করতে হবে।

রোহিত বলেন, ‘জীবনের পরের পর্যায়টা অনেক বড় একটা ধাপ, উপভোগেরও বটে। এই পথে চ্যালেঞ্জ থাকবে। যা তোমাদের সেরাটা বের করে আনবে। সাহসের সঙ্গে এগিয়ে যাও, কৌতুহলী হও এবং যাত্রাটা উপভোগ করো। এই সময় আর ফিরে আসবে না, সুতরাং উদযাপন করো।’ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতিচারণ করে রোহিত শর্মা বলেন, ‘আমার খুব কঠিন সময় গেছে। বিশ্বকাপের জন্য আমি সবটা উজাড় করে দিয়েছিলাম। কেবল বিশ্বকাপের এক-দেড় মাস আগে থেকে নয়, বরং নেতৃত্বভার পাওয়ার পর থেকেই। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা, হেরে যাওয়ায় আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম।’

আরও পড়ুন, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের ইউরোপিয়ান ক্লাবের দলে

রোহিত জানিয়েছেন, আবার খেলায় ফেরার উৎসাহ পেতে, শরীরে শক্তি সঞ্চার করতে তার এক মাস লেগে গিয়েছিল। নিজেকে তিনি বুঝিয়েছিলেন- একটা সুযোগ গেলেও আরেকটা আসছে, ‘শরীরে কোন শক্তি ছিল না। এক মাস লেগেছিল নিজেকে ফেরত পেতে। কোন কিছুতে অনেক বিনিয়োগ করার পর, ফল না পেলে এমনটা হওয়া স্বাভাবিক। তবে আমি জানতাম, এটাই জীবনের শেষ নয়। আমাকে সতেজ হতে হয়েছে, নতুন করে শুরু করতে হয়েছে।’ ব্যর্থতার ব্যথায় অবসর নিতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেছেন মিডল অর্ডার ব্যাটার থেকে বিধ্বংসী ওপেনার হয়ে ১১ হাজারের ওপরে ওয়ানডে রান করা রোহিত শর্মা, ‘এক পর্যায়ে মনে হচ্ছিল, আমি আর ক্রিকেট খেলতে চাই না। খেলাটা আমার সবটা বের করে নিয়েছিল। ফিরতে অনেক সময় লেগেছে, আত্মভাবনা ও প্রচেষ্টা ছিল। নিজেকে বুঝিয়েছি- যে খেলাটা এতো ভালোবাসি, তা এভাবে ছেড়ে দিতে পারি না।’

বিষয় : বিশ্বকাপ ক্রিকেট রোহিত শর্মা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোহিত শর্মার জীবন ও ক্রিকেটের শিক্ষা

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত