দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না : আব্দুর রহীম

খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহীম রুহি। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আব্দুর রহীম বলেন, ‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে। আগে আমার ভাইয়ের রক্তের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যার বিচার না করে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’ তিনি আরো বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে উঠবে। জনগণ আর কোনো অন্যায় ও অবিচার মেনে নেবে না।

আরও পড়ুন, কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮ ও ১৯ ডিসেম্বর নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিষয় : নির্বাচন ওসমান আব্দুর রহীম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না : আব্দুর রহীম

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহীম রুহি। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আব্দুর রহীম বলেন, ‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে। আগে আমার ভাইয়ের রক্তের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যার বিচার না করে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’ তিনি আরো বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে উঠবে। জনগণ আর কোনো অন্যায় ও অবিচার মেনে নেবে না।

আরও পড়ুন, কুলাউড়ায় শব্দসফর বুকডিপোর উদ্বোধন

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮ ও ১৯ ডিসেম্বর নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত