বান্দরবান পার্বত্য জেলার লামা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক'সহ ৫ বছর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল অফিসার তত্ত্ববধানে এবং জনাব মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা বান্দরবান পার্বত্য জেলার নেতৃত্বে লামা থানার এসআই নাছির উদ্দীন, এসআই সঞ্জয় পাল, এসআই মোঃ সালাহ্ উদ্দিন, এসআই মিয়েল চাকমা, এমসআই মোঃ এমরান ভূইয়া, এমসআই মিজানুর রহমান, এমসআই মোঃ রায়হান উদ্দীন, এমসআই মোহাম্মদ ইসমাইল হোসেন, সঙ্গীয় ফোর্স সহ গত ১৩/০১/২০২৬ ইং লামা থানাধীন ০২ নং লামা সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়াস্থ আসামী কাইংপা মুরুং (৪৯) এর এককক্ষ বিশিষ্ট বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করিয়া আসামী কাইংপা মুরুং (৪৯), পিতা-মৃত- রাংলাই মুরুং, মাতা-ক্রোংপা মুরুং, সাং-চংবট মুরুং পাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং লামা সদর ইউনিয়ন, থানা-লামা, বান্দরবান পার্বত্য জেলা’কে ০১(এক)টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক’সহ গ্রেফতার করা হয়।
আসামী কাইংপা মুরুং (৪৯) এর বিরুদ্ধে লামা থানায় ১। আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন; সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং ২। আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং-১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড, ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মূলতবী রহিয়াছে।
আরও পড়ুন, শ্রীপুরে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ধৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন