দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

লক্ষ্মীপুর ব্যবসায়ীর কাছে থেকে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

৩০ ভরি স্বর্ণ ছিনতাই

লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী। তিনি জানান, প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ বাজারে যান এবং সেখানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি হাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরো পড়ুন , আদালতে জামিন পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা

পথে যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পিয়রাপুর এলাকায় পৌঁছালে তারা তার মুখ বেঁধে সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নেয় বলে অভিযোগ করেন শুভ পোদ্দার। তবে তার কাছে থাকা ২১ লাখ টাকার চেক নেয়নি দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ কাজ করছে।

বিষয় : লক্ষ্মীপুর স্বর্ণ ছিনতাই দুর্বৃত্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লক্ষ্মীপুর ব্যবসায়ীর কাছে থেকে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী। তিনি জানান, প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ বাজারে যান এবং সেখানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি হাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরো পড়ুন , আদালতে জামিন পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা

পথে যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পিয়রাপুর এলাকায় পৌঁছালে তারা তার মুখ বেঁধে সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নেয় বলে অভিযোগ করেন শুভ পোদ্দার। তবে তার কাছে থাকা ২১ লাখ টাকার চেক নেয়নি দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ কাজ করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত