লক্ষ্মীপুরে 'পারিবারিক বিরোধের জেরে' তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে। নিহত তোফায়েল পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে নিহত তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।
আরো পড়ুন , চাঁদপুরে পাওয়া গেল খিলক্ষেত থানার লুট হওয়া অস্ত্র
প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে আবারও সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মামলার প্রক্রিয়া ও অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
বিষয় : হত্যা লক্ষ্মীপুর আটক

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন