দৈনিক সংবাদ দিগন্ত

রোম্যান্সের খোঁজে আফ্রিকায় নোরা

রোম্যান্সের খোঁজে আফ্রিকায় নোরা
নোরা ফতেহি

বলিউডের বহিরাগতদের তালিকায় অন্যতম একজন অভিনেত্রী নোরা ফতেহি। প্রায় ১০ বছরের মধ্যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তিনি। কখনো নাচে মন ভরিয়েছেন দর্শকের, কখনো আবার বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন। তবে তিনি নাকি এবার প্রেমে পড়েছেন। আর সেই প্রেমের টানেই উড়ে গিয়েছেন আফ্রিকায়। সম্প্রতি মুম্বইয়ে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন নোরা। মাথায় চোট পেয়েছিলেন। ছিলেন বিশ্রামে। সেই দুর্যোগ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। যদিও বলিপাড়ার কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন কখনো শোনা যায়নি।

আরো পড়ুন , সুখবর শেয়ার করলেন পরীমনি

 এবার নাকি তিনি এক ফুটবলারের প্রেমে পড়েছেন। নোরার কানাডায় জন্ম, কিন্তু মা-বাবা মরক্কোর বাসিন্দা। তবে কেবলই মা-বাবার টানে নয়। সেখানকারই এক ফুটবলারের প্রেমে পড়েছেন। দুবাইয়ে ওই খেলোয়াড়ের সঙ্গে বার কয়েক দেখা গিয়েছে তাকে। এবার সোজা আফ্রিকা গেলেন। কারণ ২১শে ডিসেম্বর থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ চলবে। সেখানে নাকি খেলবেন অভিনেত্রীর তথাকথিত প্রেমিকও। নোরাভক্ত এবং নেটিজেনদের ধারণা, তার হয়েই গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির থাকবেন অভিনেত্রী।

বিষয় : নোরা রোম্যান্স প্রেম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রোম্যান্সের খোঁজে আফ্রিকায় নোরা

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বলিউডের বহিরাগতদের তালিকায় অন্যতম একজন অভিনেত্রী নোরা ফতেহি। প্রায় ১০ বছরের মধ্যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তিনি। কখনো নাচে মন ভরিয়েছেন দর্শকের, কখনো আবার বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন। তবে তিনি নাকি এবার প্রেমে পড়েছেন। আর সেই প্রেমের টানেই উড়ে গিয়েছেন আফ্রিকায়। সম্প্রতি মুম্বইয়ে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন নোরা। মাথায় চোট পেয়েছিলেন। ছিলেন বিশ্রামে। সেই দুর্যোগ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী। যদিও বলিপাড়ার কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন কখনো শোনা যায়নি।

আরো পড়ুন , সুখবর শেয়ার করলেন পরীমনি

 এবার নাকি তিনি এক ফুটবলারের প্রেমে পড়েছেন। নোরার কানাডায় জন্ম, কিন্তু মা-বাবা মরক্কোর বাসিন্দা। তবে কেবলই মা-বাবার টানে নয়। সেখানকারই এক ফুটবলারের প্রেমে পড়েছেন। দুবাইয়ে ওই খেলোয়াড়ের সঙ্গে বার কয়েক দেখা গিয়েছে তাকে। এবার সোজা আফ্রিকা গেলেন। কারণ ২১শে ডিসেম্বর থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ চলবে। সেখানে নাকি খেলবেন অভিনেত্রীর তথাকথিত প্রেমিকও। নোরাভক্ত এবং নেটিজেনদের ধারণা, তার হয়েই গলা ফাটাতে স্টেডিয়ামে হাজির থাকবেন অভিনেত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত