দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ জন গ্রেফতার

১৬ জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলসের প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে সংগঠনের এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শীর্ষ সন্ত্রাসী মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৪৬), সাইফুল ইসলাম (৩৭). মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।

আরো পড়ুন  , বিজয় দিবসে গুণীজন সম্মাননায় ভূষিত সৈয়দা ইকবাল মান্দ বানু

 (১৭ ডিসেম্বর) র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ও ডিএমপি মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, ঠোঁট কাটা আলতাফ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ২২টি মামলা রয়েছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মূল আসামিসহ সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন ,আকাশে রোমাঞ্চ ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এর আগে, গত ১৩ ডিসেম্বর ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ইউসুফ আলী রেদোয়ান। তিনি জুলাই রেবেলসের সদস্য। মানববন্ধন শেষে উত্তরা ৬ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে ফিরে আসেন।

বিষয় : গ্রেফতার রাজধানী হত্যাচেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলসের প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে সংগঠনের এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শীর্ষ সন্ত্রাসী মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৪৬), সাইফুল ইসলাম (৩৭). মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।

আরো পড়ুন  , বিজয় দিবসে গুণীজন সম্মাননায় ভূষিত সৈয়দা ইকবাল মান্দ বানু

 (১৭ ডিসেম্বর) র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ও ডিএমপি মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, ঠোঁট কাটা আলতাফ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ২২টি মামলা রয়েছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মূল আসামিসহ সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন ,আকাশে রোমাঞ্চ ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এর আগে, গত ১৩ ডিসেম্বর ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ইউসুফ আলী রেদোয়ান। তিনি জুলাই রেবেলসের সদস্য। মানববন্ধন শেষে উত্তরা ৬ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে ফিরে আসেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত