দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে আজ বিভিন্ন কর্মসূচি, রাস্তায় ভোগান্তির শঙ্কা

রাজধানীতে আজ বিভিন্ন কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা : রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল ১১টা : ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন, ঢাকায় নেমেছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

প্রধান বিচারপতি

দুপুর ২টা ৩০ মিনিট : সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ডিএমপির প্রেস ব্রিফিং

সকাল ১১টা ৪৫ মিনিট : রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী গ্রেফতার প্রসঙ্গে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

বিষয় : কর্মসূচি সংগঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে আজ বিভিন্ন কর্মসূচি, রাস্তায় ভোগান্তির শঙ্কা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা : রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল ১১টা : ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন, ঢাকায় নেমেছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

প্রধান বিচারপতি

দুপুর ২টা ৩০ মিনিট : সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ডিএমপির প্রেস ব্রিফিং

সকাল ১১টা ৪৫ মিনিট : রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী গ্রেফতার প্রসঙ্গে প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত