ময়মনসিংহ নগরীর আকুয়া মড়লপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ২০২৬ সালের ১ জানুয়ারি (বৃহস্পতিবার) হাবুন বেপারী মোড় প্রাঙ্গণে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বার্ষিক হসলা সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতী মাহবুবুল্লাহ কাসেমী (হাফি.) মুতাওয়াল্লী, খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া, মোমেনশাহী।
সহ-সভাপতি মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী ইকবাল মাহমুদ, ইমাম ও খতীব, বায়তুল ফালাহ জামে মসজিদ, ময়মনসিংহ মুফতী রেজাউল করীম কাসেমী মুহাদ্দিস, আল জামিয়াতুল আশরাফিয়া দারুস সালাম, ময়মনসিংহ।মুফতী মাহবুবুর রহমান, ইমাম ও খতীব, আকুয়া নাজিরবাড়ী জামে মসজিদ, মুফতী মোমেন শাহ, ইমাম ও খতীব, আকুয়া মোড়লবাড়ী জামে মসজিদ , হাফেজ শিহাবুদ্দিন, ইমাম, মসজিদুল আমান জামে মসজিদ, মুফতী মাহবুবুর রহমান, ইমাম ও খতীব, জামে নূর মসজিদ, ময়মনসিংহ।
সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে তাশরীফ আনয়ন করেন, মাওলানা ইয়াহিয়া মাহমুদ কাসেমী, প্রমপুরা, ঢাকা, মাওলানা নূর হুসাইন নূরানী মুন্সিগঞ্জ, মুফতী সুহাইল আহমদ কাসেমী, শায়খুল হাদীস, জামিয়া শায়েখ আব্দুল মোমিন (রহ.), মোমেনশাহী, মুফতী আতিকুর রহমান নোমানী, ত্রিশাল, ময়মনসিংহ, হাফেজ ক্বারী মাওলানা আম্মার বিন সাদিক, গাজীপুর।
আরও পড়ুন, পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
এছাড়াও আরও অনেক স্থানীয় উলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন। মাহফিল পরিচালনায় ছিলেন, বাঃ ফারহান আনজুম, আহমদ রাজী, সাকিবুল হাসান সাকিন, মুকাররম হোসাইন। হামদ ও নাত পরিবেশনায় অংশগ্রহণ করেন, মাদানী শিল্পীগোষ্ঠী, যাদের সুললিত কণ্ঠে পরিবেশিত হামদ-নাত শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।
সম্মেলনে বক্তারা দ্বীনি হসলা, ঈমানী দৃঢ়তা, যুব সমাজকে নৈতিকতা ও দ্বীনের পথে পরিচালনার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক অনন্য দ্বীনি মিলনমেলায় পরিণত হয়। শেষে আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসলমানকে এ ধরনের দ্বীনি মাহফিলে দলে দলে অংশগ্রহণ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের আহ্বান জানান।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন