দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত

মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত

যশোরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এ অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর। হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে, সংগঠনের আহ্বায়ক প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা তন্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।

সভায় বক্তারা বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য মানবসেবা, শিক্ষা, সমতা, সাম্য ও সামাজিক পুনর্গঠন। গুরুচাঁদ-হরিচাঁদের প্রচারিত অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, মতুয়া মিশন শুধু একটি ধর্মীয় ভাবাদর্শ নয়—এটি একটি সামাজিক আন্দোলন, যা অসহায় মানুষের উন্নয়ন, নারী-শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

অধিবেশনে বক্তব্য রাখেন মতুয়া মিশনের বিশিষ্ট নেতা দশরথ মন্ডল, গৌতম কুমার বিশ্বাস, নিমাই চন্দ্র মন্ডল, সুব্রত মালাকার, নিউটন বাইন, বিদ্যুৎ কুমার মন্ডল, মনোরঞ্জন পশারী, বিমল কৃষ্ণ মৃধা, তিতাস বিশ্বাস, প্রভাষক মিন্টু বিশ্বাস, অসীম কুমার পাল, মিহির কান্তি বালা, বাসন্তী মন্ডল, স্মৃতিকণা অধিকারী, শিউলি রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, দীপংকর দাস রতন, ডা. রিপন কুমার রায় ও ডা. সুকদেব মন্ডল।

আরও পড়ুন, বাড্ডায় চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

বক্তারা যশোর জেলায় মতুয়া মিশনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের আহ্বান জানান। কাউন্সিল অধিবেশনে আগামী বছরের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।

বিষয় : যশোর সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

যশোরে বর্ণাঢ্য আয়োজনে মতুয়া মিশনের কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

যশোরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এ অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর। হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে, সংগঠনের আহ্বায়ক প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা তন্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।

সভায় বক্তারা বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য মানবসেবা, শিক্ষা, সমতা, সাম্য ও সামাজিক পুনর্গঠন। গুরুচাঁদ-হরিচাঁদের প্রচারিত অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, মতুয়া মিশন শুধু একটি ধর্মীয় ভাবাদর্শ নয়—এটি একটি সামাজিক আন্দোলন, যা অসহায় মানুষের উন্নয়ন, নারী-শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

অধিবেশনে বক্তব্য রাখেন মতুয়া মিশনের বিশিষ্ট নেতা দশরথ মন্ডল, গৌতম কুমার বিশ্বাস, নিমাই চন্দ্র মন্ডল, সুব্রত মালাকার, নিউটন বাইন, বিদ্যুৎ কুমার মন্ডল, মনোরঞ্জন পশারী, বিমল কৃষ্ণ মৃধা, তিতাস বিশ্বাস, প্রভাষক মিন্টু বিশ্বাস, অসীম কুমার পাল, মিহির কান্তি বালা, বাসন্তী মন্ডল, স্মৃতিকণা অধিকারী, শিউলি রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, দীপংকর দাস রতন, ডা. রিপন কুমার রায় ও ডা. সুকদেব মন্ডল।

আরও পড়ুন, বাড্ডায় চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

বক্তারা যশোর জেলায় মতুয়া মিশনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের আহ্বান জানান। কাউন্সিল অধিবেশনে আগামী বছরের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত