দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র‌্যালি ও সভা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র‌্যালি

বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ডিসেম্বর) বুধবার সকালে ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নূরুল হুদা পলাশ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালিটি টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউনহল এলাকায় এসে শেষ হয়।

আরও পড়ুন, ভার্মি কম্পোস্ট উৎপাদনে পলাশবাড়ীতে লাভবান কৃষকরা

পরবর্তী সময়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি দৈনন্দিন জীবনে চর্চার বিষয়। সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মানবাধিকার বিষয়ে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির র‌্যালি ও সভা

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ডিসেম্বর) বুধবার সকালে ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজিত হয়। মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নূরুল হুদা পলাশ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালিটি টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউনহল এলাকায় এসে শেষ হয়।

আরও পড়ুন, ভার্মি কম্পোস্ট উৎপাদনে পলাশবাড়ীতে লাভবান কৃষকরা

পরবর্তী সময়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি দৈনন্দিন জীবনে চর্চার বিষয়। সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মানবাধিকার বিষয়ে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত