সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টের ১জন গ্রেফতার। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ডেভিল হান্ডের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিচালনাকাল মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নেত্রকোনা জেলা ডিবি পুলিশের অফিসার ও ফোর্সের সহায়তায় মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নেত্রকোনা জেলা সদরের মুক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন, নেত্রকোনার মদনে ৫০ একর বোরো জমি চাষাবাদে বাঁধা, অনাবাদি থাকার আশংকা
পরিচালনাকালে মধ্যনগর থানার মামলা নং-০৬ এর সন্দিগ্ধ আসামী মধ্যনগর থানার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে মোঃ সাখাওয়াত হোসাইন (৩৯) কে বৃহস্পতিবার বিকালে আটক করা হয়। পরে রাত পৌনে ১১ টার সময় মধ্যনগর থানায় আনা হয়। আসামী কে শুক্রবারে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এধরণের অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন