সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি সনদ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ৩ নং চামরদানী ইউনিয়নের অন্তর্গত চামরদানী এলাকা হইতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
নাশকতার আশংকায় ডেবিল হান্টের অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দিগ্ধ আসামী উপজেলার চামরদানী গ্রামের মৃত করুণাময় সরকারের ছেলে, মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি সনদ সরকার (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা একাধিক আসামি হিসেবে সনদ কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে সনদ কুমারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। আসামী সনদকে রাত ৯ ঘটিকায় থানায় আনা হয়। পরবর্তীতে যথাযথ ভাবে পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
আরও পড়ুন, সাতক্ষীরার জেলায় ৪ টি আসনে মোট ২৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা
গত ১৪ দিনের ব্যবধানে ৭ জন ডেভিল হান্ডের আসামী গ্রেফাতার করা হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষ, এবং গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।
এবিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সনদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন