দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে সালথায় হবে আন্তর্জাতিকমানের হাসপাতাল

বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুরের সালথা উপজেলায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয়। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরো পড়ুন , তারেক রহমান ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন

শামা ওবায়েদ বলেন, নির্বাচন আসবে, আবার চলে যাবে।এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো। বিএনপি রাজনীতি করে মানুষের অধিকার ও কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম চালানো বিএনপির রাজনীতির অংশ নয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বিষয় : বিএনপি সাংগঠনিক রাষ্ট্রক্ষমতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিএনপি সরকার গঠন করলে সালথায় হবে আন্তর্জাতিকমানের হাসপাতাল

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুরের সালথা উপজেলায় একটি আন্তর্জাতিকমানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয়। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরো পড়ুন , তারেক রহমান ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করছেন

শামা ওবায়েদ বলেন, নির্বাচন আসবে, আবার চলে যাবে।এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো। বিএনপি রাজনীতি করে মানুষের অধিকার ও কল্যাণের জন্য। ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম চালানো বিএনপির রাজনীতির অংশ নয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত