ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার সময়ের সঙ্গে এখনও সমান তালে এগোচ্ছে। ইউরোপের আলো ঝলমলে মঞ্চ থেকে সরে এলেও তাদের প্রভাব এখনো বিশ্বজুড়ে। এখন বহাল মেসি রোনলদো দ্বৈরথ। চলছে বিতর্ক কে সেরা?তবে ২০২৫ সালটিকে ঘিরে যত আলোচনাই হোক, ফলাফল বলছে, এই বছরটা নিঃসন্দেহে মেসির।
আরো পড়ুন , বিপিএল ছাড়তে পারেন সাত বিদেশি ক্রিকেটার
৩৮ বছর বয়সেও আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন স্বপ্নের সাফল্য। পূর্বাঞ্চলীয় কনফারেন্স শিরোপা ও এমএলএস কাপ জিতে বছর শেষ করেছেন দুইটি গুরুত্বপূর্ণ ট্রফি নিয়ে। মাঠের পারফরম্যান্সেও ছিলেন দাপুটে। ক্লাবের হয়ে টানা ম্যাচে গোল ও অ্যাসিস্টের ঝড়ে তিনি প্রমাণ করেছেন, বয়স বাড়লেও ফুটবল বুদ্ধিমত্তা ও প্রভাব এখনো অটুট। জাতীয় দলের জার্সিতেও রাখতে পেরেছেন ধারাবাহিকতা। সব মিলিয়ে গোল ও সহায়তার যে পরিসংখ্যান দাঁড়িয়েছে, তা আবারও দেখিয়েছে কেন মেসিকে এখনো অন্য গ্রহের খেলোয়াড় বলা হয়।
আরো পড়ুন, রোনালদোর জোড়া গোল ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড
অন্যদিকে ৪০ বছর বয়সেও গোল করার ক্ষুধায় অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। বছরের শেষ ম্যাচ এখনও বাকি থাকলেও ইতিমধ্যেই গোলসংখ্যা ছুঁয়েছে উল্লেখযোগ্য উচ্চতা, জাতীয় দলের জার্সিতেও রেখেছেন নিজস্ব ছাপ। তবে শিরোপা দৌড়ে এবার তেমন কিছু যোগ করতে পারেননি। হাজার গোলের স্বপ্ন নিয়ে এগোতে থাকা রোনালদো ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হলেও মেসির সার্বিক প্রভাব, ট্রফি ও সংখ্যা; সব মিলিয়ে পিছিয়ে পড়েছেন এই বছর।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন