আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে আওয়ামীলীগের দুইজন প্রার্থী হওয়ার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের চিহ্নিত দোসর আরিফুর রহমান দোলন এবং আবুল বাশার খান এর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও পুনর্বাসনের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহবায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আনিসুর রহমান সজল। বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য রেখে বলেন,গত ১৭ বছরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের উপর হামলা করেছে মামলা করেছে আপনারা সেসব কথা ভুলে গেছেন। এখন তাদেরকে নিয়ে দলে ভিড়ছেন এটা অত্যন্ত লজ্জার।
আরও পড়ুন, নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তারা বলেন, দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আওয়ামী সুবিধাভোগি ব্যবসায়ীরা নির্বাচনে আসবে এটা কোন ভাবে মেনে নেয়া যায় না। এদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে। বক্তারা আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ও আবুল বাশার কে কোনরকম ভাবেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এদেরকে প্রতিহত করা হবে।
এছাড়া তারা যাতে নির্বাচনে কোনভাবেই অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার আহ্বান জানান। বক্তারা একই সাথে অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবি করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন