দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ–এর কমিটি ২০২৬-২৭ ঘোষণা

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব রাসেল। শুক্রবার (২ জানুয়ারি) সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। নতুন কমিটি ২০২৬-২৭ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের বর্তমান সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া আহসান হাবীব রাসেল পেয়েছেন ৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাবুল বর্মণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম নুরুজ্জামান তানিম। তিনি পেয়েছেন ৩৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থ সম্পাদক পদে মাহফুজ ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনিজুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু-হল সংসদ ভোটে প্রবেশ সীমাবদ্ধতা

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আলমগীর হোসেন ৫৪ ভোট, সাজ্জাদ হোসেন ৫৩ ভোট, সুশান্ত সিনহা ৪৬ ভোট, মোস্তাফিজুর রহমান ৪৫ ভোট এবং এস এম জাকির হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিষয় : ভোট সিএমজেএফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ–এর কমিটি ২০২৬-২৭ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব রাসেল। শুক্রবার (২ জানুয়ারি) সিএমজেএফ কার্যালয়ে আয়োজিত সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। নতুন কমিটি ২০২৬-২৭ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের বর্তমান সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া আহসান হাবীব রাসেল পেয়েছেন ৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাবুল বর্মণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম নুরুজ্জামান তানিম। তিনি পেয়েছেন ৩৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম রানা ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট। অর্থ সম্পাদক পদে মাহফুজ ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনিজুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ওবায়দুর রহমান ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী সঞ্জয় অধিকারী পেয়েছেন ৩৭ ভোট।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু-হল সংসদ ভোটে প্রবেশ সীমাবদ্ধতা

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আলমগীর হোসেন ৫৪ ভোট, সাজ্জাদ হোসেন ৫৩ ভোট, সুশান্ত সিনহা ৪৬ ভোট, মোস্তাফিজুর রহমান ৪৫ ভোট এবং এস এম জাকির হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত