ছিপছিপে গড়ন। উচ্চতাও চোখে পড়ার মতো। উজ্জ্বল চোখ, টিকালো নাক। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি-২’ ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাকে। অনেক ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে বর্ধমান থেকে কলকাতার যাত্রা যে খুব সহজ ছিল, তা নয়।
আরো পড়ুন , খুশি থাকার দর্শনে বিদ্যা সিনহা মিম
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনা-চিন্তার ঘেরাটোপে কখনো বাঁধেননি আমায়। যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি। তবে মডেলিংয়ের মাধ্যমে যে মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে প্রথমে বিশ্বাস করেননি অভিনেত্রী। নায়িকা বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি যে এত বড় তারকাদের সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন