দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া(২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে মো. সাগর আকন্দ (২৫)। তাদের মধ্যে মাছুম মিয়াকে ১৫ দিনের, সুজন মিয়াকে দুই মাসের, ইয়াছিনকে ১৫ দিনের ও সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন, মামা বাড়ী থেকে আর বাড়ী ফেরা হলোনা যুবকের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চারজন গতকাল রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল।  এসময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশননার (ভূমি) এম কাদের। সোমবার (১২ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

বিষয় : নেত্রকোনা কারাদণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার মোহনগঞ্জে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের মৎস্য অবতরণ কেন্দ্রের পেছনে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. মাছুম মিয়া(২০), সজল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫), শাজু মিয়ার ছেলে ইলিয়াস আহম্মেদ ইয়াছিন(২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের আলতু আকন্দের ছেলে মো. সাগর আকন্দ (২৫)। তাদের মধ্যে মাছুম মিয়াকে ১৫ দিনের, সুজন মিয়াকে দুই মাসের, ইয়াছিনকে ১৫ দিনের ও সাগর আকন্দকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আরও পড়ুন, মামা বাড়ী থেকে আর বাড়ী ফেরা হলোনা যুবকের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চারজন গতকাল রোববার সন্ধ্যায় পৌরশহরের মৎস অবতরণ কেন্দ্রের পেছনে বসে মাদক সেবন করছিল।  এসময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশননার (ভূমি) এম কাদের। সোমবার (১২ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, সাজা দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত