দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

নেত্রকোনায় মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার আসনে হতে দিবো না- লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনায় মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার আসনে হতে দিবো না

‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে বিশ্বাস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আছে- সেই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার ও আগামির দেশ গঠনের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার নির্বাচনী এলকায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলাতে হতেই দিবো না।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানে কাছে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মাধ্যমে এবং অতীতের মতো কোন কারচুপি না হয়, সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, সকলের দোয়া ও পর্যবেক্ষন কামনা করে তিনি বলেন, আমি যদি বেঁচে থাকি, ইন্-শাল্লাহ পূর্বের সময়ের থেকে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে- এলাকার জনবাসীর উন্নয়ন। তিন নম্বর আমার পরিবার।

আরও পড়ুন, চকরিয়ায় এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল আব্দুল আল ফারুকের

জামায়াত ইসলামিসহ অন্যান্য স্বতন্ত্রপ্রার্থীবৃন্দ আপনার আসনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি (বাবর) বলেন, অবশ্যই সাধুবাদ জানাবো এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তারা নির্বাচিত হবেন। আর বিএনপি’র জনমত বেশি থাকলে বিএনপি বিজয়ী হয়ে আসবে। জয়ের ব্যাপারে আমি (বাবর) আশাবাদী। এছাড়াও নেত্রকোনা-৪ আসনে জামায়াতে ইসলামীর আল হেলাল ও সিপিবির জলি তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন, মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭১৯ জন এবং ১২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।

বিষয় : নেত্রকোনা লুৎফুজ্জামান বাবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নেত্রকোনায় মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার আসনে হতে দিবো না- লুৎফুজ্জামান বাবর

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে বিশ্বাস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আছে- সেই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দেওয়ার ও আগামির দেশ গঠনের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশ জাতীয়াতাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক এবং জুয়া কোন অবস্থাতেই আমার নির্বাচনী এলকায় মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলাতে হতেই দিবো না।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানে কাছে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মাধ্যমে এবং অতীতের মতো কোন কারচুপি না হয়, সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, সকলের দোয়া ও পর্যবেক্ষন কামনা করে তিনি বলেন, আমি যদি বেঁচে থাকি, ইন্-শাল্লাহ পূর্বের সময়ের থেকে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে- এলাকার জনবাসীর উন্নয়ন। তিন নম্বর আমার পরিবার।

আরও পড়ুন, চকরিয়ায় এমপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল আব্দুল আল ফারুকের

জামায়াত ইসলামিসহ অন্যান্য স্বতন্ত্রপ্রার্থীবৃন্দ আপনার আসনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি (বাবর) বলেন, অবশ্যই সাধুবাদ জানাবো এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তারা নির্বাচিত হবেন। আর বিএনপি’র জনমত বেশি থাকলে বিএনপি বিজয়ী হয়ে আসবে। জয়ের ব্যাপারে আমি (বাবর) আশাবাদী। এছাড়াও নেত্রকোনা-৪ আসনে জামায়াতে ইসলামীর আল হেলাল ও সিপিবির জলি তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরও পড়ুন, মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৯ হাজার ৭৩১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮০ হাজার ২২২ জন, নারী ভোটার এক লাখ ৭৯ হাজার ৭১৯ জন এবং ১২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৯৮টি ভোট কেন্দ্রের ৭৯২টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত