দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

নেত্রকোনায় বোনের সাথে প্রেমের চেষ্টা, বন্ধুকে গলা কেটে হত্যা, আটক ২

বন্ধুকে গলা কেটে হত্যা

নেত্রকোনার মদনে বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলাম শাওন (১৫) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার বন্ধু। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আবুল কায়েস (১৪) এবং জাহাঙ্গীরপুর এলাকার মো. মাহফুজ রহমান ইমরান (১৬)। নিহত শাওন পদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাওন ও গ্রেফতার মাহফুজ সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। মাহফুজের ছোট বোন একই বিদ্যালয়ে পড়ত। শাওন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহফুজ ক্ষিপ্ত হয়। গত ২৮ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শাওন। পরদিন সকালে কদমশ্রী হাওরের একটি কৃষি জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন, দৌলতপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ তদন্তে নেমে মাহফুজকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাওনকে হত্যা করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে সহযোগী কায়েসকে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গামছা ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

বিষয় : হত্যা নেত্রকোনা আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোনায় বোনের সাথে প্রেমের চেষ্টা, বন্ধুকে গলা কেটে হত্যা, আটক ২

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোনার মদনে বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করায় ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলাম শাওন (১৫) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করেছে তার বন্ধু। এ ঘটনায় জড়িত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চানগাঁও চকপাড়া এলাকার আবুল কায়েস (১৪) এবং জাহাঙ্গীরপুর এলাকার মো. মাহফুজ রহমান ইমরান (১৬)। নিহত শাওন পদমশ্রী ভূঁইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাওন ও গ্রেফতার মাহফুজ সহপাঠী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল। মাহফুজের ছোট বোন একই বিদ্যালয়ে পড়ত। শাওন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহফুজ ক্ষিপ্ত হয়। গত ২৮ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় শাওন। পরদিন সকালে কদমশ্রী হাওরের একটি কৃষি জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন, দৌলতপুরে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা করলে পুলিশ তদন্তে নেমে মাহফুজকে আটক করে। জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাওনকে হত্যা করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে সহযোগী কায়েসকে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গামছা ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত