দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

নেত্রকোনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা এর আয়োজনে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২১ তম ব্যাচ” এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এসময় কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রিপন কুৃমার মোদক অতিরিক্ত পুলিশ সুপার, কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত), আইটিসি, নেত্রকোণা। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক

এসময় তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।” তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রশিক্ষণ নেত্রকোণা উদ্বোধনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নেত্রকোনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা এর আয়োজনে তিন দিনব্যাপী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২১ তম ব্যাচ” এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এসময় কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রিপন কুৃমার মোদক অতিরিক্ত পুলিশ সুপার, কমান্ড্যান্ট(ভারপ্রাপ্ত), আইটিসি, নেত্রকোণা। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক

এসময় তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।” তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান ও মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত