দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে- গণভোট। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা পাঁচ বছরের জন্য আমাদের প্রতিনিধি নির্বাচন করি। কিন্তু গণভোটের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তের প্রভাব অনেক দীর্ঘমেয়াদি। গণভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে আমাদের দেশ কোন পথে পরিচালিত হবে। তাই গণভোটের গুরুত্ব অনুধাবন করা এবং এতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬' উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "গণভোট আমাদের অনেকের জন্যই একটি নতুন অভিজ্ঞতা। সে কারণে সরকার ও নির্বাচন কমিশন বিষয়টি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছে এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন, বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

তিনি সকল প্রার্থীর প্রতি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, "গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি মনিটরিংয়ের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা সাংবাদিকদের নজরে এলে তা দ্রুত আমাদের অবহিত করার অনুরোধ জানাচ্ছি। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বিষয় : গাজীপুর নির্বাচন জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x