দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

নিজের বাড়িতে চোখ উপড়ানো অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাভারের আমিনবাজারে নিজ বাড়ি থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. দোলেয়ার হোসেন (৫০) সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি নিজ এলাকায় জুতা ব্যবসা করতেন।পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

আরো পড়ুন , জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে আগুন পুলিশ উদ্ধার ককটেল ও পেট্রলবোমা

 এসময় দেলোয়ারের নিজ বড়ির ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় মরদেহের চোখ উপড়ানো ও লিঙ্গ কাটা অবস্থায় ছিল।আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির আল আহসান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় কেউ কিছু জানাতে পারেনি। হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

বিষয় : সাভার মরদেহ ব্যবসায়ী চোখ উপড়ানো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নিজের বাড়িতে চোখ উপড়ানো অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সাভারের আমিনবাজারে নিজ বাড়ি থেকে মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. দোলেয়ার হোসেন (৫০) সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি নিজ এলাকায় জুতা ব্যবসা করতেন।পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

আরো পড়ুন , জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে আগুন পুলিশ উদ্ধার ককটেল ও পেট্রলবোমা

 এসময় দেলোয়ারের নিজ বড়ির ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় মরদেহের চোখ উপড়ানো ও লিঙ্গ কাটা অবস্থায় ছিল।আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির আল আহসান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় কেউ কিছু জানাতে পারেনি। হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত