দৈনিক সংবাদ দিগন্ত

নতুন লুক নিয়ে ফিরছেন কিয়ারা

নতুন লুক নিয়ে ফিরছেন কিয়ারা
কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা আদভানির ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা ইয়াশ লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প; শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। 

আরো পড়ুন , নতুন অভিজ্ঞতায় মিমি

কিয়ারার এই নতুন লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর এই লুকের সঙ্গে টিম বার্টন সিনেমার চরিত্র কিংবা হর্লে কুইনের তুলনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করে বলেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী। আরেক নেটিজেন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব!গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করছেন ইয়াশ। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ।

বিষয় : সিনেমা ফার্স্টলুক উন্মাদনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন লুক নিয়ে ফিরছেন কিয়ারা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা আদভানির ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা ইয়াশ লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প; শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। 

আরো পড়ুন , নতুন অভিজ্ঞতায় মিমি

কিয়ারার এই নতুন লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা অভিনেত্রীর এই লুকের সঙ্গে টিম বার্টন সিনেমার চরিত্র কিংবা হর্লে কুইনের তুলনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করে বলেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী। আরেক নেটিজেন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব!গীতু মোহন দাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করছেন ইয়াশ। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত