দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে বিক্ষুব্ধ জনতা সেখানে আগুন দেয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: খুনিদের ফেরত না আনলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না: নাহিদ

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।

বিষয় : বিক্ষোভ ভাঙচুর ধানমন্ডি32

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে বিক্ষুব্ধ জনতা সেখানে আগুন দেয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: খুনিদের ফেরত না আনলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না: নাহিদ

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত