প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর
সংবাদ দিগন্ত ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে বিক্ষুব্ধ জনতা সেখানে আগুন দেয়।এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন স্লোগান দেন।আরও পড়ুন: খুনিদের ফেরত না আনলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না: নাহিদপ্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত