রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ভবনের বাইরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টা নাগাদ এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়।
এসময় আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডির দিকে যায়।
আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর
সেখানে তারা ছায়ানটের ভবনে ঢুকে ভাঙচুর করে এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেয়।
আপনার মতামত লিখুন