প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
ধানমন্ডিতে ছায়ানট ভবনে আগুন ও ভাঙচুরের ঘটনা
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ভবনের বাইরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টা নাগাদ এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়।এসময় আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডির দিকে যায়।আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুরসেখানে তারা ছায়ানটের ভবনে ঢুকে ভাঙচুর করে এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত