দৈনিক সংবাদ দিগন্ত

দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ আসামিকে আটক

দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় হওয়া মামলায় ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, রাসেল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রাপ্ত সিকদার ও রাজু আহমেদ।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান। আসামিপক্ষে কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন, পুলিশের হেফাজতে থাকা নারীর অপ্রত্যাশিত মৃত্যু

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে মিছিল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে হামলাকারীরা। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকা পড়াদের উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। এরপর ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই আসামিদের গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। 

বিষয় : হামলা আটক আসামি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ আসামিকে আটক

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় হওয়া মামলায় ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলো- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, রাসেল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রাপ্ত সিকদার ও রাজু আহমেদ।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আব্দুল হান্নান। আসামিপক্ষে কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন, পুলিশের হেফাজতে থাকা নারীর অপ্রত্যাশিত মৃত্যু

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে মিছিল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে হামলাকারীরা। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকা পড়াদের উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। এরপর ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই আসামিদের গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত