দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

দেশবাসীর হৃদয়ে থাকবেন খালেদা জিয়া অমলিন : নবী উল্লাহ নবী

যুগ্ন আহবায়ক নবী উল্লাহ নবী

ঢাকা-৫ আসন বিএনপি'র মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে। সোমবার ( ৫ জানুয়ারি ) সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটে খালেদা জিয়ার নামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন , রাজনৈতিক সফরে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

নবী উল্লাহ নবী বলেন, বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলবে না।  বেগম খালেদা জিয়া ছিলেন একমাত্র আপসহীন গণমানুষের নেত্রী।  বাংলাদেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা তার মাধ্যমেই শুরু হয়েছে।  তিনি মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা শুরু করেছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি।  তিনি সবসময় বলেছেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না।  তাইতো কারা নির্যাতন সহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপস করেননি তিনি।  এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সবার হৃদয়ে।

বিষয় : দেশবাসী বেগম খালেদা হৃদয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশবাসীর হৃদয়ে থাকবেন খালেদা জিয়া অমলিন : নবী উল্লাহ নবী

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৫ আসন বিএনপি'র মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকবেন সবার হৃদয়ে। সোমবার ( ৫ জানুয়ারি ) সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটে খালেদা জিয়ার নামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন , রাজনৈতিক সফরে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

নবী উল্লাহ নবী বলেন, বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলবে না।  বেগম খালেদা জিয়া ছিলেন একমাত্র আপসহীন গণমানুষের নেত্রী।  বাংলাদেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা তার মাধ্যমেই শুরু হয়েছে।  তিনি মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা শুরু করেছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি।  তিনি সবসময় বলেছেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না।  তাইতো কারা নির্যাতন সহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপস করেননি তিনি।  এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সবার হৃদয়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত