দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দীপু হত্যা মামলায় পুলিশের অভিযান আরও ৬ আসামি আটক

দীপু হত্যা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় পুলিশ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গ্রেপ্তারকৃত এ ৬ জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল।(২৫ ডিসেম্বর) জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাকবির (২২); ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২); ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩); তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮); নোয়াখালীর সেলিম মিয়া (২২); মাদারীপুরের মো. মাসুম খালাসী।

আরো পড়ুন ,  পুলিশের অভিযানে দুই নারী মাদক কারবারী আটক

এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন- আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।নিহত দীপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ১৯ ডিসেম্বর বিকেলে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

বিষয় : অভিযান আটক দীপু হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দীপু হত্যা মামলায় পুলিশের অভিযান আরও ৬ আসামি আটক

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় পুলিশ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গ্রেপ্তারকৃত এ ৬ জন দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য করেছিল।(২৫ ডিসেম্বর) জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাকবির (২২); ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২); ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩); তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮); নোয়াখালীর সেলিম মিয়া (২২); মাদারীপুরের মো. মাসুম খালাসী।

আরো পড়ুন ,  পুলিশের অভিযানে দুই নারী মাদক কারবারী আটক

এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন- আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।নিহত দীপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ১৯ ডিসেম্বর বিকেলে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১৮ জনকে গ্রেপ্তার করে র‍্যাব ও পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত