মোঃ মাছুম বিল্লাহ
ঢাকার যাত্রাবাড়ীতে ৮ বছরের নিষ্পাপ শিশু মুদ্দাসসির হত্যাকাণ্ডের ৮ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের এমন রহস্যজনক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে ফেটে পড়ে নিহতের পরিবার ও এলাকাবাসী।মানববন্ধনে উপস্থিত মুদ্দাসসিরের বাবা-মার আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তারা অভিযোগ করে বলেন, মামলার প্রধান আসামি ক্বারী আনিসুর রহমান ও হাফেজ মো. জহিরুল ইসলামসহ এজাহারভুক্ত খুনিরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি তাদের নিয়মিত চলাফেরা করতে দেখা গেলেও যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের ধরছে না। খুনিরা ‘প্রকাশ্যে’ থাকলেও পুলিশের এই নির্লিপ্ততা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের এক সদস্য সরাসরি প্রশ্ন তোলেন, “আমরা কি কোনো বিচার পাব না? খুনিরা চোখের সামনে ঘুরছে অথচ পুলিশ বলছে পাচ্ছে না। আমাদের মনে হচ্ছে, প্রশাসন টাকার কাছে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে। খুনিদের খুঁটির জোর আসলে কোথায়?”মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশু হত্যার আসামিরা এভাবে বুক ফুলিয়ে ঘুরে বাড়ানো প্রশাসনের চরম ব্যর্থতা। তারা এই মামলার তদন্তে চরম গাফিলতি এবং আসামিদের পরোক্ষভাবে আশ্রয় দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধন থেকে মুদ্দাসসির হত্যার মূল হোতা ক্বারী আনিসুর রহমান ও হাফেজ জহিরুল ইসলামসহ সকল ঘাতককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ খুনিদের ধরতে ব্যর্থ হলে আরও কঠোর ও ব্যাপক গণ-আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।এ সময় মানববন্ধনে মুদ্দাসসিরের পরিবার, বন্ধুবর্গ এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন।
বিষয় : আল্টিমেটাম হত্যাকাণ্ড খুনি নিষ্পাপ শিশু

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন