বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে দলটি।মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরো পড়ুন . , এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা
খালেদা জিয়ার দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।রুহুল কবির রিজভী বলেন, শোকের সময়ে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির সব কার্যালয়ে শোকবই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে।গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে বলে জানান রুহুল কবির রিজভী।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন