দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

কুলাউড়ায় ঘন কুয়াশায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পিকআপভ্যানের চালক গাড়িসহ পালিয়ে যায়।

নিহতরা হলেন—জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন, ক্যান্সারে আক্রান্ত চার বছরের মর্তুজাকে বাঁচাতে মানবিক সহায়তার আহ্বান ইউএনও সাইফুল ইসলামের

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং উভয় যানবাহনের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, “নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয় : কুয়াশা নিহত কুলাউড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় ঘন কুয়াশায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পিকআপভ্যানের চালক গাড়িসহ পালিয়ে যায়।

নিহতরা হলেন—জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন, ক্যান্সারে আক্রান্ত চার বছরের মর্তুজাকে বাঁচাতে মানবিক সহায়তার আহ্বান ইউএনও সাইফুল ইসলামের

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং উভয় যানবাহনের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, “নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x