দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

কুমিল্লায় বিএনপির সম্মেলনের ৩ মাস পর ৫ সদস্যের কমিটি

সংগৃহীত ছবি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের দুই মাস ২৪ দিন পর মাত্র ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঝে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়।

সভাপতি জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

আরো পড়ুন: রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

৫ সদস্যের কমিটির নতুন তিন সদস্য হলেন- সিনিয়র সহসভাপতি পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির মো. কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হক ভূইয়া স্বপন।

দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়।

চলতি বছর ২ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলন হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এখন ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

বিষয় : বিএনপি কুমিল্লা কমিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুমিল্লায় বিএনপির সম্মেলনের ৩ মাস পর ৫ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের দুই মাস ২৪ দিন পর মাত্র ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঝে দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়।

সভাপতি জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

আরো পড়ুন: রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

৫ সদস্যের কমিটির নতুন তিন সদস্য হলেন- সিনিয়র সহসভাপতি পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির মো. কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক পদে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হক ভূইয়া স্বপন।

দলীয় সূত্র জানায়, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়।

চলতি বছর ২ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলন হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এখন ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত