দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

কুমিল্লায় অস্ত্র ও লুট করা গরুসহ ডাকাত দল গ্রেফতার

অস্ত্র ও লুট ডাকাত দল গ্রেফতার করলো গোয়েন্দা পুলিশ

কুমিল্লায় গরু ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা   (ডিবি)। অভিযানে ৮টি চোরাই গাভী, একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।সোমবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গরু চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এসব অপরাধ দমনে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট জোরদার এবং পুলিশি তৎপরতা বাড়ানো হয়।

আরো পড়ুন , আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করল পুলিশ

এরই ধারাবাহিকতায় চুরি ও ডাকাতির ঘটনার তথ্য বিশ্লেষণ করে গত ৪ জানুয়ারি ভোররাত সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা গরু ডাকাত চক্রের সদস্যরা চোরাই গাভী বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিল। এ সময় বিশেষ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মাহমুদ ওরফে সিফাত (১৯), নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. বেলাল হোসেন (৪২), একই উপজেলার মো. নুর নবী ওরফে সুমন (২৫), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মো. রাহাত ওরফে রাজু (২৮), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামাল কারী (৪০) এবং একই উপজেলার মো. ইলিয়াস (৩৫)। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেফতার কুমিল্লা ডাকাত গোয়েন্দা পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লায় অস্ত্র ও লুট করা গরুসহ ডাকাত দল গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লায় গরু ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা   (ডিবি)। অভিযানে ৮টি চোরাই গাভী, একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।সোমবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশপাশের কয়েকটি জেলায় গরু চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পায়। এসব অপরাধ দমনে কুমিল্লা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট জোরদার এবং পুলিশি তৎপরতা বাড়ানো হয়।

আরো পড়ুন , আ. লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করল পুলিশ

এরই ধারাবাহিকতায় চুরি ও ডাকাতির ঘটনার তথ্য বিশ্লেষণ করে গত ৪ জানুয়ারি ভোররাত সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা গরু ডাকাত চক্রের সদস্যরা চোরাই গাভী বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিল। এ সময় বিশেষ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মাহমুদ ওরফে সিফাত (১৯), নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. বেলাল হোসেন (৪২), একই উপজেলার মো. নুর নবী ওরফে সুমন (২৫), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মো. রাহাত ওরফে রাজু (২৮), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জামাল কারী (৪০) এবং একই উপজেলার মো. ইলিয়াস (৩৫)। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত