দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

এলপিজি গ্যাসের ভ্যাট হ্রাসের প্রস্তাব দিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়

এলপি গ্যাসের সরবরাহ

বাজারে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং আগাম কর প্রত্যাহারের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এই সুপারিশ জানানো হয়।চিঠিতে এলপি গ্যাস আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয়।

আরো পড়ুন , প্রবাসী পাঠানো ডিসেম্বরের রেমিট্যান্সে সৌদি আরব প্রথম আমিরাত দ্বিতীয়

মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এলপি গ্যাসের মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়, যার বড় অংশ শিল্পখাত ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। শীত মৌসুমে বিশ্ববাজারে ও অভ্যন্তরীণভাবে সরবরাহ কমে যাওয়ায় সাধারণত এলপি গ্যাসের দাম বেড়ে যায়। এ ছাড়া এ সময়ে পাইপলাইনের গ্যাসের সরবরাহ সীমিত থাকায় এলপিজির ওপর চাপ আরও বাড়ে।চিঠিতে আরও বলা হয়, এসব কারণে বর্তমানে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।মন্ত্রণালয় জানায়, গত ১৮ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এলপিজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব দেয়।

বিষয় : এলপিজি মন্ত্রণালয় হ্রাসে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এলপিজি গ্যাসের ভ্যাট হ্রাসের প্রস্তাব দিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

বাজারে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং আগাম কর প্রত্যাহারের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাঠানো এক চিঠিতে এই সুপারিশ জানানো হয়।চিঠিতে এলপি গ্যাস আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয়।

আরো পড়ুন , প্রবাসী পাঠানো ডিসেম্বরের রেমিট্যান্সে সৌদি আরব প্রথম আমিরাত দ্বিতীয়

মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এলপি গ্যাসের মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়, যার বড় অংশ শিল্পখাত ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। শীত মৌসুমে বিশ্ববাজারে ও অভ্যন্তরীণভাবে সরবরাহ কমে যাওয়ায় সাধারণত এলপি গ্যাসের দাম বেড়ে যায়। এ ছাড়া এ সময়ে পাইপলাইনের গ্যাসের সরবরাহ সীমিত থাকায় এলপিজির ওপর চাপ আরও বাড়ে।চিঠিতে আরও বলা হয়, এসব কারণে বর্তমানে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।মন্ত্রণালয় জানায়, গত ১৮ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এলপিজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব দেয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত