তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন।দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন , নির্বাচনী জোটে ঐক্যবদ্ধ সরকারের লক্ষ্য জামায়াতের
চিঠিতে খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’ চিঠিতে তিনি আর কিছুই লেখেননি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।এর আগে গত রোববার বিকালে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এই আলোচনা চূড়ান্ত হলে আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।
বিষয় : পদত্যাগ এনসিপি সাইফুল্লাহ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন।দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন , নির্বাচনী জোটে ঐক্যবদ্ধ সরকারের লক্ষ্য জামায়াতের
চিঠিতে খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’ চিঠিতে তিনি আর কিছুই লেখেননি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।এর আগে গত রোববার বিকালে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এই আলোচনা চূড়ান্ত হলে আগের দিন এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। ঢাকা-৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।

আপনার মতামত লিখুন