দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই উদ্ধার মোটরসাইকেল

এনসিপি এক নেতাকে গুলি করে ছিনতাই

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক নেতাকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। তার অংশ হিসাবে শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে।উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেফতারসহ  ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন , সন্তানের সামনে স্ত্রীর ওপর নৃশংস নির্যাতনের পর হত্যা

 গত ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার জোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। গত ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ক্রেতা সেজে দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগিতলা এলাকায় আসে। এক পর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

বিষয় : গাজীপুর গুলি এনসিপি নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই উদ্ধার মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x