দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

আটপাড়া উপজেলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর না করেই হাসপাতাল থেকে চিকিৎসক উধাও হয়ে পড়েন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুয়েল মিয়া আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

শ্বাসকষ্ট, গলাব্যাথা, জ্বর নিয়ে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী জুয়েল মিয়া (৩২) নামের এক রোগী গত মঙ্গলবার (৯ডিসেম্বর) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত বুধবার রাতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে ডেকেও পায়নি রোগীর স্বজনসহ নার্সরা। এক পর্যায়ে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রোগী জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে এই খবরে সকাল পর্যন্ত দায়িত্বে থাকলেও কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমন দায়িত্বভার না দিয়েই উধাও হয়ে পড়েন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন, মালদ্বীপে যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আহম্মেদ কামালের স্মরণে দোয়া মাহফিল

জুয়েলের স্ত্রী লাকী আক্তার বলেন, ভর্তির পর হাসপাতালের নিয়মিত রাউন্ডের চিকিৎসক রোগীকে মাত্র একবার দেখেন। এরপর অবস্থার অবনতি হলে রাতে ডিউটিরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে নার্সকে সাথে নিয়ে ডাকলেও তিনি আসেননি। কর্তব্যরত নার্স অমৃতা হাজং স্বীকার করে বলেন, সবাই মিলে এতো ডেকেও স্যারকে আমরা আনতে পারিনি। যা খুবই দুঃখজনক। মারা যাওয়ার পরেও অন্তত একবার দেখে যেতে পারতেন।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল শুক্রবার জানান, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে মাত্র চিকিৎসক তিনজন। তার ডিউটি সকালে শেষ হওয়ার কথা। তিনি রাতের রোগীদের সেবায় থাকা অবস্থায় উচিৎ ছিলো রোগীর পাশে থাকা। তিনি সকালে দায়িত্ব হস্তান্তর করে না যাওয়াটা খুবই দু:খের। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

বিষয় : নেত্রকোনা মৃত্যু রোগী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আটপাড়া উপজেলায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর না করেই হাসপাতাল থেকে চিকিৎসক উধাও হয়ে পড়েন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুয়েল মিয়া আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

শ্বাসকষ্ট, গলাব্যাথা, জ্বর নিয়ে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী জুয়েল মিয়া (৩২) নামের এক রোগী গত মঙ্গলবার (৯ডিসেম্বর) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত বুধবার রাতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে ডেকেও পায়নি রোগীর স্বজনসহ নার্সরা। এক পর্যায়ে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রোগী জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে এই খবরে সকাল পর্যন্ত দায়িত্বে থাকলেও কর্তব্যরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমন দায়িত্বভার না দিয়েই উধাও হয়ে পড়েন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত জুয়েল মিয়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন, মালদ্বীপে যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আহম্মেদ কামালের স্মরণে দোয়া মাহফিল

জুয়েলের স্ত্রী লাকী আক্তার বলেন, ভর্তির পর হাসপাতালের নিয়মিত রাউন্ডের চিকিৎসক রোগীকে মাত্র একবার দেখেন। এরপর অবস্থার অবনতি হলে রাতে ডিউটিরত চিকিৎসক ডা: আজিমুল সাদাত সুমনকে নার্সকে সাথে নিয়ে ডাকলেও তিনি আসেননি। কর্তব্যরত নার্স অমৃতা হাজং স্বীকার করে বলেন, সবাই মিলে এতো ডেকেও স্যারকে আমরা আনতে পারিনি। যা খুবই দুঃখজনক। মারা যাওয়ার পরেও অন্তত একবার দেখে যেতে পারতেন।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল শুক্রবার জানান, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে মাত্র চিকিৎসক তিনজন। তার ডিউটি সকালে শেষ হওয়ার কথা। তিনি রাতের রোগীদের সেবায় থাকা অবস্থায় উচিৎ ছিলো রোগীর পাশে থাকা। তিনি সকালে দায়িত্ব হস্তান্তর করে না যাওয়াটা খুবই দু:খের। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত