দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানানো হয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ চলমান থাকায় এবং একই সঙ্গে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

আরো পড়ুন ,  পাগলা মসজিদের দানবাক্স খোলার পর মিলল ৩৫ বস্তা টাকা

বিষয়টি নিশ্চিত করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন জানান, পিডিবির নতুন লাইন সংযোগ এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ বন্ধ থাকায় ভোগান্তি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : বন্ধ বিদ্যুৎ কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় আজ শনিবার (২৭ ডিসেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানানো হয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগের কাজ চলমান থাকায় এবং একই সঙ্গে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

আরো পড়ুন ,  পাগলা মসজিদের দানবাক্স খোলার পর মিলল ৩৫ বস্তা টাকা

বিষয়টি নিশ্চিত করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন জানান, পিডিবির নতুন লাইন সংযোগ এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেই সংশ্লিষ্ট এলাকায় যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ বন্ধ থাকায় ভোগান্তি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত