অর্ধমাস ছুটি শেষে আজ রোববার (৪ জানুয়ারি) থেকে খুলছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। কাল থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।
অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন, আগারগাঁওয়ে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় গ্রেফতার ৪৫ জন
গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে আজ’ই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন