দৈনিক সংবাদ দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে মসজিদ ও শ্মশান ঘাটের সরকারি বিশেষ অনুদান প্রদান

ধর্মীয় কার্যক্রম বেগবান ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে মাদারগঞ্জ উপজেলায় ৬টি মসজিদ ও একটি শ্মশান অনুকূলে বিশেষ তহবিলের মোট ২১লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। আরও পড়ুন, সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগশুক্রবার  (২৯মে) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কাৰ্যালয় হাই স্কুল মোড়  আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি-অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান এর  সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৩ মেলান্দহ-মাদারগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার সব ধর্মের মানুষের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।”আরও পড়ুন, লক্ষ্মীপুরে বিক্রি না হওয়ায় ১৫০ কোরবানির চামড়া মাটিচাপাএ সময় উপজেলার বালিজুড়ি বাজারে  কেন্দ্রীয় জামে মসজিদ সহ ও বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ও শ্মশান ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিন লক্ষ টাকা করে অনুদান চেক তুলে দেওয়া হয়। আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহঅনুদান প্রাপ্তির পর স্থানীয় মুসল্লি ও মসজিদ, শ্মশান ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির নেতারা সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।চেক বিতরণশেষে সরকার প্রধান ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বৈশ্বিক শান্তি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

জামালপুরের মাদারগঞ্জে মসজিদ ও শ্মশান ঘাটের সরকারি বিশেষ অনুদান প্রদান