দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটি ও বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি

পবিত্র ঈদুল আজহার ছুটি, ফাঁকা রাজধানী আর টানা বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে এসেছে স্বস্তি। যানবাহনের চাপ কমে যাওয়া, নির্মাণকাজ ও ধুলাবালি হ্রাস পাওয়ায় মেগাসিটি ঢাকার বাতাস এখন তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে।শনিবার সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ বা একিউআই-এর তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৯তম। পরিবেশগত মানদণ্ডে এটিকে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।আরও পড়ুন, বাংলাদেশের তরুণীরাই পথ দেখাচ্ছে: অধ্যাপক মুহাম্মদ ইউনূসবিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটিতে রাজধানীতে যানবাহন কম চলাচল, গণপরিবহনের চাপ হ্রাস এবং নির্মাণকাজ সীমিত থাকায় দূষণের মাত্রা কমেছে। এর সঙ্গে টানা বৃষ্টিতে বাতাসের ধুলিকণা ধুয়ে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে টানা দুই দিন বৃষ্টি না হওয়ায় দূষণের মাত্রা আবার কিছুটা বাড়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে।আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেলবিশ্বের দূষিত শহরের তালিকায় এবার শীর্ষে রয়েছে Riyadh— স্কোর ২১৭। দ্বিতীয় স্থানে Kinshasa, স্কোর ১৮৯। তৃতীয় স্থানে Santiago, স্কোর ১৫০। এছাড়া Jakarta রয়েছে চতুর্থ অবস্থানে এবং ভারতের Kolkata রয়েছে পঞ্চম স্থানে।একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ ধরা হয়। তবে ১০১ ছাড়িয়ে গেলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের রোগীদের দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি-ডিএসসিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারা বলছেন, বর্ষা ও শীত—দুই মৌসুমেই বায়ুদূষণের ধরণ ভিন্ন হয়। আপাতত বৃষ্টি ঢাকাবাসীকে কিছুটা স্বস্তি দিলেও, স্থায়ী সমাধানে দূষণের মূল উৎস নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ঈদের ছুটি ও বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি