দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বায়ুর মান মাঝারি, দূষিত শহরের তালিকায় ১৮তম

ঢাকার বায়ুর মান মাঝারি

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকা। তবে সর্বশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, শনিবার সকালে ঢাকার বাতাসের মান ছিল মাঝারি বা মোটামুটি সহনীয় পর্যায়ে।আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৯২। এই স্কোরকে মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম।এ সময় ২৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ছিল ১৬১। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় চীনের চেংদু।

আরও  পড়ুন, মাদক মামলার দ্রুত বিচার নিশ্চিতে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 

 ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। আর ১১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল কুয়েত সিটি।বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।তবে ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে ধরা হয়।সে হিসেবে শনিবার সকালে ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে থাকলেও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বায়ুদূষণ দূষিত শহর মান সূচক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার বায়ুর মান মাঝারি, দূষিত শহরের তালিকায় ১৮তম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকা। তবে সর্বশেষ বায়ুর মান সূচক অনুযায়ী, শনিবার সকালে ঢাকার বাতাসের মান ছিল মাঝারি বা মোটামুটি সহনীয় পর্যায়ে।আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৯২। এই স্কোরকে মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম।এ সময় ২৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ছিল ১৬১। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় চীনের চেংদু।

আরও  পড়ুন, মাদক মামলার দ্রুত বিচার নিশ্চিতে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 

 ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। আর ১১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল কুয়েত সিটি।বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।তবে ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে ধরা হয়।সে হিসেবে শনিবার সকালে ঢাকার বাতাসের মান মাঝারি পর্যায়ে থাকলেও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত