মাদকদ্রব্য সংক্রান্ত মামলার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে দেশের ১০ জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্র নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী এসব ট্রাইব্যুনাল গঠন এবং তাদের বিচারিক এলাকা নির্ধারণ করা হয়েছে।নতুন অধিক্ষেত্র অনুযায়ী, বর্তমানে বিচারাধীন মাদক মামলাগুলো প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তর করতে হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা ও ঢাকা মহানগরের জন্য রাখা হয়েছে পাঁচটি ট্রাইব্যুনাল।
আরও পড়ুন, সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন, সমান অধিকারভুক্ত নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী
এর মধ্যে ঢাকা জেলার জন্য একটি এবং মহানগরের বিভিন্ন থানাকে ভাগ করে চারটি পৃথক ট্রাইব্যুনালের অধিক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া নারায়ণগঞ্জে দুটি, চট্টগ্রামে চারটি, কক্সবাজারে তিনটি এবং কুমিল্লায় দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও যশোরে একটি করে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো মামলা যে ট্রাইব্যুনালের অধিক্ষেত্রের মধ্যে পড়বে, সেই ট্রাইব্যুনালেই মামলাটির বিচারকার্য পরিচালিত হবে।সরকারের এই উদ্যোগের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার বিচার প্রক্রিয়ায় গতি আসবে এবং নির্ধারিত বিচারিক কাঠামোর মাধ্যমে দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বিষয় : ট্রাইব্যুনাল দ্রুত বিচার

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন